বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রণবীরের নায়িকা হচ্ছেন কি কৃতি স্যানন?

রণবীর সিং ও কৃতি স্যানন। ছবি : সংগৃহীত
রণবীর সিং ও কৃতি স্যানন। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আনন্দ এল রাইয়ের পরিচালিত ‘তেরে ইশক ম্যে’ সিনেমার কাজ নিয়ে। এরই মধ্যে গুঞ্জন চাউর হয়েছে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং’র বিপরীতে অভিনয় করতে চলেছেন কৃতি স্যানন।

ভারতীয় গণমাধ্যম ফিল্ম ফেয়ার সূত্রে জানা যায়, প্রথমে রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল কিয়ারা আদভানির। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় কিয়ারা এই চরিত্র থেকে সরে দাঁড়ালে পরে ফের শুরু হয় ওই চরিত্রটির জন্য অভিনেত্রীর খোঁজ। এদিকে বেশ কিছুদিন আগে ফারহান আখতারের অফিসের বাইরেও তাকে একবার দেখা গেছে। সেখান থেকে জোরালো হয় এই গুঞ্জন।

সম্প্রতি মুম্বাইয়ে বোন নূপুর স্যাননের সঙ্গে দেখা যায় কৃতিকে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা। সেসময় পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে কৃতির হাসিই যেন রহস্য বাড়িয়ে দেয়।

কৃতিকে তারা ‘লেডি ডন’ সম্বোধন করায় লাজুক হাসি দিয়ে চলে যান তিনি। ভরপুর উচ্ছ্বাস ছিল কৃতীর চোখেমুখে। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে এই হাসির মাধ্যমেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিলেন কৃতি।

ফারহান আখতারের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করতে চলেছেন রণবীর সিং, শর্বরী, বিক্রান্ত ম্যাসিসহ আরও অনেকে। তবে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি চলচ্চিত্রটির নির্মাতা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X