তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

চিন্তিত ভূমি পেড়নেকার

ভূমি পেড়নেকার। ছবি : সংগৃহীত
ভূমি পেড়নেকার। ছবি : সংগৃহীত

দেশজুড়ে নৃশংসতার নতুন এক ঘটনার পর যেন আবারও কেঁপে উঠেছে বিবেক। দিল্লিতে ছয় বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সামনে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকার। শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন—পথকুকুরদের নিয়ন্ত্রণে কড়া আইন থাকলেও মানুষের হিংস্রতা থেকে শিশুদের রক্ষায় কার্যকর ব্যবস্থা কোথায়? তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সামাজিক নিরাপত্তা ও বিচার ব্যবস্থার দায় নিয়ে।

গত ১৮ জানুয়ারির ঘটনায় অভিযুক্ত তিনজন নাবালক। তিনজনের বয়স ১০, ১৩ ও ১৪। ঘটনাটি ঘটে উত্তরপূর্ব দিল্লির ভজনপুর এলাকায়। অভিযুক্ত দুই বালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তৃতীয় বালকটি পরিবারসমেত ফেরারি বলে জানা গেছে।

ভূমি পেড়নেকার এ ঘটনার একটি প্রতিবেদন সামাজিক মাধ্যমে শেয়ার করে বেশকিছু প্রশ্ন তুলেছেন। শিশুদের বিরুদ্ধে বারবার হওয়া অপরাধে সমাজের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, এসব কী হচ্ছে? আমরা বারবার ব্যর্থ হচ্ছি। এই দানবগুলো ভাবে ওরা যৌন হিংসার পরও পার পেয়ে যাবে। কারণ, আমরা ওদের মধ্যে ভয় তৈরি করতে পারিনি এখনো।

নাবালকরা পর্যন্ত এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়ছে এবং এমন নৃশংসতায় পা দিতে তারা দুবার ভাবছে না। এই দেখেও স্তম্ভিত ভূমি পেড়নেকার। অভিনেত্রী বলেন, এরা কী পরিবেশে বড় হচ্ছে, তা একবার কল্পনা করে দেখুন! এর পরই পথকুকুরদের প্রসঙ্গ টেনে আনেন ভূমি পেড়নেকার। তিনি বলেন, আমরা অবোলাদের শাস্তি দিচ্ছি। কুকুরেরা কত ভয়ংকর হতে পারে, সেটাকেই বড় করে দেখাচ্ছি। কিন্তু একটা ছয় বছরের শিশু রাস্তায় নিরাপদ নয়। আসলে কোনো শিশুই নয়। এ ঘটনায় তো অভিযুক্তরা নিজেরাও নির্যাতিতদের মধ্যেই পড়ে। এ পরিস্থিতি দেখে দেশকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমি পেড়নেকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X