তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৩:১৪ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বগুড়ায় মুজিব চলচ্চিত্র দেখা যাবে বিনামূল্যে!

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত
‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি। গত ১৩ অক্টোবর সারা দেশে এটি মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই এটিকে ঘিরে দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ।

এবার চলচ্চিত্রটি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে বিনামূল্যে প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এ আয়োজন করেছেন। জানা যায়, শুক্রবার (২০ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং বিকেল ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

উদ্বোধন অনুষ্ঠানে বগুড়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। উদ্বোধনী প্রদর্শনীর আগে মধুবন সিনেপ্লেক্সে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন অতিথিরা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X