মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০২:১৭ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

শেখ ফজিলাতুন নেছা ‘নারীদের শক্তি’

শেখ ফজিলাতুন নেছা ‘নারীদের শক্তি’

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটিতে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। গত ১৩ অক্টোবর থেকে দেশের নানা প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে সগৌরবে। ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখা যায় টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরে যাচ্ছেন। সম্প্রতি সিনেমাটি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তিশার চরিত্রটি নিয়ে বেশ শঙ্কা ছিল বলে জানান তিনি। বললেন, ‘এটা পিরিয়ডিক্যাল কাজ নয়। আগে যখন প্রীতিলতা, ডুব, ফাগুন হাওয়া, হালদা রিলিজ পেয়েছে তখনো নিজের মধ্যে একটা আশঙ্কা কাজ করেছে। সব শিল্পীরই একটা নার্ভাসনেস কাজ করে তার চরিত্র নিয়ে। কারণ আমরা একটা ক্যারেক্টার প্লে করেছি, সেটা দর্শক পছন্দ করবে কি না। দর্শক ইমোশনালি অ্যাটাচ হবে কি না। আমারও এই সিনেমায় ফজিলাতুন নেছা চরিত্রটি করার পর আশঙ্কা কাজ করেছে। দর্শক পছন্দ করেছে এটাই এখন সবচেয়ে বড় বিষয়।’

বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছাকে ‘নারীদের শক্তি’ হিসেবে আখ্যা দেন নুসরাত ইমরোজ তিশা। আলাপকালে জানালেন, ‘যখন এই সিনেমার শুটিং শুরু করি, তখন আমাদের বলা হয়েছিল ফজিলাতুন নেছার নজরেই বঙ্গবন্ধুকে দেখানো হবে। ফজিলাতুন নেছার নজরে বঙ্গবন্ধু কেমন ছিল সেটাই কিন্তু সিনেমায় উঠে এসেছে। বঙ্গবন্ধুর পেছনে তার পরিবারের বড় সাপোর্ট আছে এবং অবশ্যই বঙ্গবন্ধু যে সব কাজ করেছেন, যেভাবে এগিয়ে গিয়েছেন, তার স্ত্রীর যদি সাপোর্ট না থাকত, তাহলে কেউই আসলে এত এগিয়ে যেত না। এটাই দেখানো হয়েছে এখানে।’

চরিত্রটি করতে গিয়ে কখনো কি মনে হয়েছে যে, আমাকে ছেড়ে দেওয়া উচিত বা আমি পারছি না—প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘অবশ্যই না। ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। যারা আমাকে ছোট থেকে চেনেন, তারা জানেন আমি কখনো ছেড়ে দেওয়া শিখিনি। কাজেই ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে না। চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে অনেক কষ্ট হয়েছে। শ্যাম বেনেগালের মতো এত ভালো একজন ডিরেক্টর সঙ্গে ছিলেন, তার একটা সাপোর্টিভ টিম ছিল। যে টিম আমাদের সবসময় সাপোর্ট করে গেছে, চরিত্রে থাকতে সাহায্য করেছে। পারিপার্শ্বিকতা এমন ছিল যে, আমার কাছে মনে হয়নি যাত্রাটা এত সুগম হতে পারে।’

‘শেখ ফজিলাতুন নেছার চরিত্রটির শুটিং করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার সঙ্গে সাক্ষাৎ করে তাদের মায়ের কথা জেনেছি, তখন একটু সারপ্রাইজ হয়েছি। কারণ, সেসময় এমন একটা মানুষ বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে পাশে দাঁড়িয়ে আছেন। যিনি এতটা স্ট্রং, এতটা বুদ্ধিমত্তা রাখেন—একই সঙ্গে অনেক গুছানো একজন মানুষ। তিনি নারীদের শক্তি। যিনি রাজনীতি এবং সংসার দুটিই বুঝেন। তিনি জানেন, কোন মানুষের সামনে কীভাবে উপস্থাপন করতে হবে এবং কী কথা বলতে হবে। অনেক অজানা কথা আমরা জানতে পেরেছি এ সিনেমা করতে গিয়ে। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে অবশ্যই অনেক ভালো লাগছে। এ ছাড়া এই চরিত্রে অভিনয় করতে অনেক বই পড়তে হয়েছে আমাকে’ বললেন পর্দার শেখ ফজিলাতুন নেছা। এই সিনেমায় নুসরাত ইমরোজ তিশা মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি আসলে পারিশ্রমিক প্রসঙ্গ সবসময় অ্যাভয়েড করে গিয়েছি। কখনো এ প্রসঙ্গটা তুলতে চাইনি। কিছু বিষয় নিজের কাছে থাকাই ভালো। এটা একটা ভালোবাসার ছবি। ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানানোর ছবি। এতেই আমি অনেক খুশি। কত টাকা নিচ্ছি, না নিচ্ছি এটা মুখ্য নয়। যেটাই নিয়েছি তাতে আমি ভীষণ খুশি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X