সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বর্ণিল আয়োজন

পবিত্র ঈদুল আজহায় বর্ণিল সব আয়োজন নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র।
পবিত্র ঈদুল আজহায় বর্ণিল সব আয়োজন নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র।

পবিত্র ঈদুল আজহায় বর্ণিল সব আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। ঈদের আগের দিনসহ চার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে চ্যানেলটি। থাকবে ব্যতিক্রমী নানা আয়োজনও।

জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজু কালবেলাকে বলেন, ‘চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র প্রতিবারেই ঈদের আয়োজন করে থাকে। এবার চার দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে নানা ব্যতিক্রমী আয়োজন। দর্শক আগের চেয়ে এখন আরও বেশি বিটিভি চট্টগ্রামের নানা অনুষ্ঠান দেখছেন। চেষ্টা করছি ভিন্ন কিছু উপস্থাপনসহ নানা ধরনের বিশেষ অনুষ্ঠান দর্শকদের উপহার দেওয়ার।’

গত ঈদের ধারাবাহিকতায় সিটিভিতে এবারও প্রচার হবে তারকাবহুল ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। যেখানে চিত্রনায়ক রিয়াজ ও নাট্যশিল্পী শামীমা তুষ্টির উপস্থাপনায় নিপুণ, আনিকা কবির শখ, আঁখি আলমগীর, ইমরান হোসেন, কোনাল, মং অ চিং মারমা ও রাফাহ নাজিবা তোরসাসহ একঝাঁক তারকা শিল্পী অংশ নিয়েছেন বিভিন্ন পরিবেশনায়। এটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার ও নেছার উদ্দিন।

ব্যান্ড সংগীতের বিশেষ অনুষ্ঠান ‘রক এন্ড পপ’-এ গান গাইবেন ‘সোলস’, ‘এফ মাইনর’ ও ‘মেট্রিক্যাল’-এর মতো দেশসেরা ব্যান্ডগুলো। প্রচার হবে ঈদের দিনসহ প্রতিদিন সন্ধ্যা ৬টায়।

এ ছাড়া থাকছে আরও বেশকিছু আকর্ষণীয় অনুষ্ঠান। রয়েছে টেলিফিল্ম ‘বিয়ে পরীক্ষা’, শিশুতোষ নাটক ‘আইনুলস্টাইন’, নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’, সংগীতানুষ্ঠান ‘সুরানন্দ’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আঁরার চাঁটগা’, ‘সাম্পান’সহ অনেক কিছু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X