এ এইচ মুরাদ
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

মোনা: জ্বীন-২ ভয়ের ছবি নাকি স্ট্যান্টবাজি?

‘মোনা: জ্বীন-২’ সিনেমার পোস্টারের সঙ্গে জাজের কর্ণধার সঙ্গে আবদুল আজিজ। ছবি : সংগৃহীত
‘মোনা: জ্বীন-২’ সিনেমার পোস্টারের সঙ্গে জাজের কর্ণধার সঙ্গে আবদুল আজিজ। ছবি : সংগৃহীত

ডিজিটাল চলচ্চিত্র নির্মাণে সবচেয়ে বড় অবদান রেখেছিল জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি একের পর এক ভালো মানের চলচ্চিত্র উপহার দিয়েছে। একই সঙ্গে প্রোজেক্টর ব্যবসাকে পুঁজি করে অন্য প্রযোজকদের সিনেমা মুক্তির সময় জিম্মি করেছে, সে কথাও ইন্ডাস্ট্রির কারও অজানা নয়।

আগের মতো আর বিগ বাজেটের সিনেমা নির্মাণ করে না জাজ। নানা কারণে ধুঁকছে প্রতিষ্ঠানটি। এর কর্ণধার অবশ্য আগের মতোই রয়েছেন। মানে হাইপ তুলে প্রচারণার জন্য নানা ঘোষণা দিতে পটু আবদুল আজিজ। তবে জাজের কর্ণধারের স্ট্যান্টবাজিতে আগে দর্শক বোকা হলেও এখন আর খুব একটা হন না। কারণ চটকদার কথায় আর কেউ সিনেমা হলে যান না।

মানসম্মত সিনেমা হলেই কেবল প্রেক্ষাগৃহে দর্শকদের দেখা মেলে। গত বছর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঈদে ‘জ্বীন’ মুক্তি পেয়েছিল। সেসময় এটিকে ভয়ের সিনেমা বলে সোশ্যাল মিডিয়ায় প্রোমোশন চালানো হয়। অবশ্য সরেজমিন নাদের চৌধুরী পরিচালিত ছবিটি দেখে দর্শকদের খুব একটা ভয় পেতে দেখা যায়নি। বরং ছবিটি দেখার পর শিশুদেরও মুখেও ছিল না ভয়ের কোনো ছাপ। হল থেকে বেরিয়ে কেমন ভয় পেলেন প্রশ্ন করতেই দর্শকদের কেউ কেউ হো-হো করে হাসছিলেন।

এবার ঈদে জ্বীন সিরিজের দ্বিতীয় কিস্তি ‘মোনা: জ্বীন-২’ নিয়ে আসছে জাজ। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। মুক্তির ঘোষণা দিতে না দিতেই আবদুল আজিজ হাইপ তোলায় ব্যস্ত। তার ভাষ্য, যারা দুর্বল মনের মানুষ, তারা দুই থেকে তিন দিন ছবিটা দেখতে হলে যাবেন না। এর রিভিউ বের হলে তখন সিনেমাটি দেখতে হলে যাবেন। আর প্রতিটি সিনেমা হলের পাশে অ্যাম্বুলেন্স রাখা হবে। যারা ‘মোনা: জ্বীন ২’ দেখে যারা ভয়ে কাতর হয়ে জ্ঞান হারিয়ে পড়বেন তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব থাকবে, তবে চিকিৎসার খরচ আমাদের নয়।

আজিজ এও বলেন, আমার স্ত্রীকেও সিনেমাটি দেখাব না। কারণ সে ভয় পায়। ঈদে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তি পাবে।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘মোনা: জ্বীন-২’র চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জ্বীনের উৎপাত। একপর্যায়ে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জ্বীনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জ্বীন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে সিনেমার গল্প।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

মুক্তির পরই বোঝা যাবে আদৌ কতটা ভয়ংকর হয় ‘মোনা: জ্বীন-২’। দর্শকদের সত্যি কী ভয়ের শিহরন জাগাবে ছবিটি। নাকি পুরোটাই জাজের স্ট্যান্টবাজি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X