তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০২:১১ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

জয়ার নতুন মিশন

জয়ার নতুন মিশন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলা থেকে ওপার বাংলার সিনেমা নিয়ে বেশি ব্যস্ত তিনি। গত বছর বেশ কিছু সিনেমার সফলতার মধ্যেই বলিউডে অভিষেক ঘটে তার। সে সময়ই আভাস দিয়েছিলেন আরও একটি নতুন সিনেমায় দেখা যাবে। সেটি সত্যি হলো। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাতার পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে।

জয়ার বলিউডে অভিষেক হয়েছিল এ নির্মাতার হাত ধরে ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে। এ নির্মাতার পরের সিনেমাতেও দেখা যাবে জয়াকে। তবে এটি নির্মিত হবে বাংলা ভাষায়।

সিনেমাটিতে জয়া মায়ের চরিত্রে অভিনয় করবেন। যেটা তার জন্যও নতুন ও ব্যতিক্রম অভিজ্ঞতা হতে যাচ্ছে। এমন একটি গল্প নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী। বলছিলেন, ‘এমন গল্পে পর্দায় আগে কখনো অভিনয় করিনি। তাই মনে হচ্ছিল এমন একটি গল্প এবার পর্দায় আশা জরুরি। সেই জায়গা থেকেই কাজটির সঙ্গে যুক্ত হাওয়া। এ ছাড়া নির্মাতার অসাধারণ কিছু গুণ রয়েছে। পর্দায় তিনি সবকিছু খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। যেটা আমারও খুব ভালো লাগে। আশা করছি ভালো একটি কাজ হবে।’

মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। এই মুহূর্তে কলকাতায় চলছে ওয়ার্কশপ। সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করবেন চন্দন রায় সান্যাল, ধৃতিমান ও শাশ্বত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X