তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ০৩ মে ২০২৪, ১১:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

আজীবন সম্মাননা পেলেন এসডি রুবেল

আজীবন সম্মাননা পেলেন এসডি রুবেল

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। একটা সময় গানে গানে তিনি মাতিয়েছেন দেশ ও দেশের বাইরের শ্রোতাদের। তার জনপ্রিয় গানের সংখ্যাও অনেক। এ শিল্পীকে এবার দেওয়া হলো আজীবন সম্মাননা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস’-এর পক্ষ থেকে রুবেলকে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়। বিদেশে এমন সম্মাননা পেয়ে বেশ আনন্দিত এ শিল্পী। রুবেল বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের গানে অবদানের জন্য আজীবন সম্মাননা আমার সংগীতজীবনের জন্য সত্যিই এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।’

একক সংগীতের পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন রুবেল। তার উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে—‘লাল বেনারসি জড়িয়ে তুমি যে’, ‘তোমার নীল নীল নীল চোখে’, ‘বঙ্গবন্ধু তোমার জন্মশতবার্ষিকীতে কী দিবো বলো উপহার’, ‘শেখ হাসিনা তুমি জনতার কণ্ঠস্বর’, ‘সম্প্রীতি’, ‘পরিচয় বাঙালি’, ‘আমার একটা সাথি ছিল দেশের বাড়িতে’, ‘মন যেন মায়াবী পাখী’, ‘বিধি রে আমার কোনো দুঃখ নাই’, ‘এলো বৈশাখ’, ‘এই শহরে আমি একা’, ‘দূরে চলে গেছো’, ‘রূপ কারিগর’, ‘বুকেতে পাথর বেঁধেছি’-এর মতো জনপ্রিয় গান। এ ছাড়া সিনেমায় তার গানের তালিকায় রয়েছে— ‘এভাবেই ভালোবাসা হয়’, ‘আজ থেকে আমি তোমার হলাম’-এর মতো গান। পরিচালক মনতাজুর রহমানের ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমায় অভিনয় করতেও দেখা যায় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১০

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

১১

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১২

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১৩

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১৪

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১৫

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৬

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১৭

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১৮

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৯

ভারতের সাথে পারল না বাংলাদেশ

২০
X