তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০২:২৬ এএম
আপডেট : ১৭ মে ২০২৪, ১১:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

ফারিণের ব্যস্ততা

ফারিণের ব্যস্ততা

ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদ সামনে রেখে সেই ব্যস্ততা আরও বেড়ে গেছে তার, যা নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় এ অভিনেত্রীর।

ফারিণ বলেন, ‘বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে আমার ব্যস্ততা চলছে। এগুলো সবই ঈদের কাজ। আগের চেয়ে এখন কাজের চাপ একটু বেশি। তবে কী কী কাজ করছি তা এখনই বলতে পারছি না। ঈদের আগে এগুলো জানানো হবে। এমন ব্যস্ততার জন্য আমার দর্শকদের ধন্যবাদ। তাদের ভালোবাসাতেই আমার ব্যস্ততা বেড়েছে।’ এদিকে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফাতিমা’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনটি আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয় সিনেমাটি। এবার ‘ফাতিমা’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। ২৪ মে থেকে দেশের দর্শক দেখতে পাবেন সিনেমাটি। এ সিনেমার প্রচারণা নিয়েও ব্যস্ত এ অভিনেত্রী। প্রায় আট বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির কাজ, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। অনেক বাধাবিপত্তি পেরিয়ে সিনেমাটির নির্মাণ শেষ করেন নির্মাতা ধ্রুব হাসান।

তখন সিনেমার নাম দেওয়া হয়েছিল ‘দাহকাল’। কিন্তু গল্পের বিকাশের সঙ্গে সংগতি রেখে পরবর্তীকালে এর নাম রাখা হয় ‘ফাতিমা’।

ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১০

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১১

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১২

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৩

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৪

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৫

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৬

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৭

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৮

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৯

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

২০
X