মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৬:২০ এএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ১১:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

বুবলীকে নিয়ে আশাবাদী

বুবলীকে নিয়ে আশাবাদী

দেশীয় সিনেমার পরিচিত নাম এমডি ইকবাল। মূলত প্রযোজক হিসেবেই ইন্ডাস্ট্রিতে আগমন তার। পরে পরিচালনায় নাম লিখিয়েছেন ইকবাল। এবারের ঈদে তার পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন।

এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী ও রোশান। সিনেমাটি নিয়ে ইকবাল বলেন, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী চলচ্চিত্র। সেভাবেই রোশান ও বুবলীকে হাজির করা হয়েছে, তা দেখে সিনেপ্রেমীরা চমকে যাবেন। বুবলী এবারই প্রথম পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। এভাবে বুবলীকে আগে দর্শক কখনো দেখেননি। নায়িকার নতুন লুক ও চরিত্র দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি আমি।

তিনি আরও বলেন, ‘এ ধরনের অ্যাকশন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো হিরোইন করছে কি না তা জানা নেই। সব কিছু মিলিয়ে এটি একটি ধামাকা সিনেমা। এ সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য সঠিক সময় খুঁজছিলাম। এবারের ঈদে মুক্তি পাবে ‘রিভেঞ্জ’।

ইকবাল বলেন, সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করছেন বাংলা সিনেমার জনপ্রিয় ভিলেন মিশা সওদাগর। তবে তাকে উদ্ভট গলাবাজি করতে দেখা যাবে না এবার। ভিন্ন রূপে পর্দায় নায়ক-নায়িকার সঙ্গে তাল মিলিয়ে অ্যাকশন দৃশ্যে দর্শক দেখবেন তাকে। পরিচালকের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডেড বডি’ নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ ইকবালের। যারা সিনেমা দেখতে গেছেন তারা সিনেমা শেষ হওয়ার আগ পর্যন্ত হল থেকে উঠে যেতে পারেননি বলে দাবি এই প্রযোজক-পরিচালকের। এমনকি হল মালিকরা পর্যন্ত তাকে বলেছেন, সিনেমা দেখার পর তাদের মনে হয়েছে, পরিচালকের সঙ্গে অন্যায় হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X