তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০১:৫৮ এএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদে রুনা লায়লার নতুন গান

ঈদে রুনা লায়লার নতুন গান

সংগীতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। তার গানের ভক্ত গোটা বিশ্বজুড়ে। সংগীতের সঙ্গে তার পথ চলা কয়েক যুগের। দীর্ঘ এই ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। ঈদ সামনে রেখে এবার আসছে তার নতুন আরেকটি গান। শিরোনাম ‘ভেজা ভেজা রাত ভেজা ভেজা মন।’

নতুন এ গানটি প্রচার হবে বাংলাদেশ বেতারে, একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের শিরোনাম ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাবো।’ নতুন এই গানটি লিখেছেন জীবন্ত কিংবদন্তি গীতিকার রফিক উজ্জামান, সুর করেছেন মো. সাদেক আলী। এরই মধ্যে বাংলাদেশ বেতারে এর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে গানের পাশাপাশি সংগীতের দীর্ঘ জার্নি নিয়েই কথা বলবেন এই শিল্পী।

এই আয়োজন নিয়ে রুনা বলেন, ‘গত ঈদেও সাদেক আলীর সুরে একটি গান করেছিলাম বেতারের জন্য। এবারের ঈদেও করেছি। গানের কথা ও সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। এ ছাড়া সাক্ষাৎকার পর্বটিও ভালো হয়েছে। আমার না বলা অনেক কথা এই সাক্ষাৎকারে শ্রোতারা শুনতে পাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

ঈদের দিন সকাল ১১টায় বাংলাদেশ বেতারে রুনা লায়লার কণ্ঠে নতুন গান ও সাক্ষাৎকার পর্বটি প্রচার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১১

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১২

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৪

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৫

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৬

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৭

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৯

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

২০
X