তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিটি নিঃশ্বাসে আম্মুর ভালোবাসা টের পাই

প্রতিটি নিঃশ্বাসে আম্মুর ভালোবাসা টের পাই

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকে তার চাহিদা চোখে পড়ার মতো। তার অভিনীত নাটক মানেই দর্শকপ্রিয়। অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন এই অভিনেতা। সমানতালে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। অপূর্বর জন্মদিন আজ। একই দিনে অভিনেতার একমাত্র ছেলে আয়াশেরও জন্মদিন।

বিশেষ এই দিনে কোনো শুটিং রাখেননি অপূর্ব। জন্মদিনে পরিবারের সঙ্গেই কাটবে অপূর্বর জন্মদিন। জন্মদিন নিয়ে মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন এই অভিনেতা। অপূর্ব বলেন, ‘মাকে ঠিক কতটা ভালোবাসি এটা আসলে কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই ছোটবেলা থেকে মায়ের আদরে-আদরে বেড়ে উঠেছি, বড় হয়ে উঠেছি। হয়তো একটা সময় বাবা-মায়ের দায়িত্বও কাঁধে নিয়েছি। কিন্তু ঠিকঠাক মতো কী দায়িত্ব পালন করতে পেরেছি? অনেক ভুল হয়েছে, বাবা-মা বলেই হয়তো তারা ক্ষমাও করে দিয়েছেন। কিন্তু বাবা-মা আমার জন্য, আমাদের জন্য যতটুকু করেছেন ততটুকু কী করতে পেরেছি বা পারছি? হয়তো বা না। নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। কারণ কয়েক বছর আগে আব্বুকে হারিয়েছি। মনের মতো করে তার জন্য কিছুই করতে পারিনি। এখন আমার মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে আছেন আমার মা। তার জন্যও হয়তো কিছুই করতে পারছি না। কিন্তু ভীষণ-ভীষণ ভালোবাসি আম্মুকে।

তিনি আরও বলেন, আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আম্মুর ভালোবাসা আমি টের পাই। আমার সঙ্গে যে আম্মুর দোয়া আছে তাও আমি অনুভব করি। কারণ আমার বিপদে-আপদ কেটে যায় আল্লাহর অশেষ রহমত আর আম্মুর দোয়ায়। আম্মুই আমার পৃথিবী। শত ব্যস্ততা আর অনেক কষ্ট শেষে যখন বাসায় ফিরে আম্মুর মায়াভরা মুখটা দেখি, তখন মনটা ভরে ওঠে সুখে, পৃথিবীতে স্বর্গের সুখ যেন মায়ের হাসিতেই। তাই মমতায় ভরা আমার আম্মুর সঙ্গেই জন্মদিনটা কাটাব।

এদিকে গেল ঈদে অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে প্রকাশ পেয়েছে। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। নিজেকে নতুন করে ভেঙেছেন এই অভিনেতা। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এর আগে মারুফ হোসেন সজীব রচিত ও সাইদুর রহমান পরিচালিত ‘আপনারা আমাকে শুনুন’ নাটকে অপূর্বের অনবদ্য অভিনয় দারুণভাবে সাড়া ফেলে দর্শকের মধ্যে। তার আবেগাপ্লুত অভিনয় দর্শককে কাঁদিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১০

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১১

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১২

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৩

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৪

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৫

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৭

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৮

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৯

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

২০
X