তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:১০ পিএম
প্রিন্ট সংস্করণ
শুভ জন্মদিন

৮৩-তে ফেরদৌসী রহমান

৮৩-তে ফেরদৌসী রহমান

বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমান। তার হাত ধরেই বাংলাদেশ টেলিভিশনে যাত্রা হয় গান শেখানোর অনুষ্ঠান ‘এসো গান শিখি’র। শারীরিক অসুস্থতার কারণে আপাতত ওই অনুষ্ঠানে গান শেখাচ্ছেন না তিনি।

ফেরদৌসী রহমান ৮৩ বছর বয়সে পা রেখেছেন আজ। তিনি বলেন, দেখতে দেখতে জীবনের এতটা বছর পেরিয়ে আজ

৮৩-তে পা রাখছি। এখন আসলে খুব বেশি প্রয়োজন না হলে, জরুরি কাজ না থাকলে ঘরের বাইরে বের হই না। ঘরে বসে যাদের গান ভালো লাগে মাঝে মাঝে তাদের গান শুনি।

ফেরদৌসী রহমান একাধারে একজন পল্লিগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও প্লেব্যাক সিঙ্গার। গানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা, সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ বিদেশের নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

ফেরদৌসী রহমান জীবনের প্রথম রেডিওর ‘খেলাঘর’ অনুষ্ঠানে গান করেন ১৯৪৮ সালে। ‘আসিয়া’ সিনেমায় তারই বাবা আব্বাসউদ্দীনের সুরে আব্দুল করিমের লেখা ‘ও মোর কালারে’ গানটি গান তিনি। অবশ্য এর আগেই ‘এদেশ তোমার আমার’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে একজন প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তার অভিষেক হয়।

ফেরদৌসী রহমান হারুনর রশীদ পরিচালিত ‘মেঘের অনেক রং’ সিনেমার সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে প্রয়াত রবিন ঘোষের সঙ্গে যৌথভাবে তিনি ‘রাজধানীর বুকে’ সিনেমার সংগীত পরিচালনার কাজ করেন প্রথম। প্রায় ২৬০টি সিনেমাতে গান গেয়েছেন তিনি। তিনটি লং প্লে, ৫০০টি ডিস্ক রেকর্ড, প্রায় ২০টি ক্যাসেটসহ পাঁচ হাজারেরও বেশি গান তার রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

ফেরদৌসী রহমানের জন্ম কোচবিহারে, ১৯৪১ সালের ২৮ জুন। বাংলাদেশ টেলিভিশেনর ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে খালামনি হিসেবে এখনো দারুণ জনপ্রিয় তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X