কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতির সংকটে আল মাহমুদের কবিতা মুক্তির পথনির্দেশ করেছে’

কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, জাতীয় জীবনে নানা সংকটে কবি আল মাহমুদের কবিতা জাতিকে পথ দেখিয়েছে, সংগ্রাম ও বিপ্লবে প্রেরণা জুগিয়েছে। আধুনিক বাংলা সাহিত্য আবার আল মাহমুদের দিকে প্রত্যাবর্তন করছে স্বমহিমায়। এটাই কল্যাণকামী মহত্তম কবির শক্তিমত্তা।

তারা আরও বলেন, সময়ের প্রয়োজনে কবির সাহিত্যকীর্তি ছড়িয়ে দিতে তার নামে ইন্সটিটিউট প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। বিগত সময়ে আল মাহমুদকে দারুণ অবজ্ঞা ও উপেক্ষা করা হয়েছে, কারণ তিনি সত্যিকার দেশত্ব ও ঐতিহ্যবোধকে ধারণ করেছে। বাংলাদেশপন্থার অগ্রপথিক তিনি। জাতীয় সাহিত্য ও সংস্কৃতির রূপকার হিসেবে আল মাহমুদ প্রাতঃস্মরণীয়।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

সাহিত্য পত্রিকা কালের কলস ও কালের ধ্বনি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন- গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, কবি রেজাউদ্দীন স্টালিন, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ও লেখক ফারুক ওয়াসিফ, বিশিষ্ট সংগঠক রেজাবুদ্দৌলা, নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান ও ড. কাজল রশীদ শাহীন। কালের ধ্বনি সম্পাদক কবি ইমরান মাহফুজের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন আল মাহমুদ গবেষক ও কালের কলস সম্পাদক আবিদ আজম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রকাশক সৈয়দ জাকির হোসেন, প্রাবন্ধিক মোহাম্মদ জসীমউদ্দিন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, জুলাই বিপ্লবের আহত যোদ্ধা কবি ইবরাহীম নীরব, ছড়াকার মামুন সারওয়ার ও দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক কবি মুহিম মাহফুজ।

অনুষ্ঠানে আবৃত্তি করেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, শায়লা আহমেদ, মাহবুব মুকুল, কবি বোরহান মাহমুদ, তানজীনা ফেরদৌস ও শাহীন আফজাল। আয়োজনে সহায়তা করে সাহিত্য পত্রিকা ডাকটিকিট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X