কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

২০ হাজার টন ডাল কিনবে সরকার  

মসুর ডাল। ছবি : সংগৃহীত
মসুর ডাল। ছবি : সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০ হাজার টন মসুর ডাল কেনার জন্য প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, বৈঠকে চারটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।

বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেব না। আর অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে মসুর ডাল গুরুত্বপূর্ণ সেটা আমরা কিনব। এর জন্য যা অর্থকড়ি লাগে সেটা ফরেন কারেন্সিতে হোক, আমরা দেব। এটা দ্রুতই করতে হবে। আজকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সার ক্রয় ও অত্যাবশ্যকীয় পণ্য মসুর ডাল ক্রয়। আমরা অনুমোদন দিয়েছি।

জানা গেছে, সার আগের সরকারের মতই কাতার থেকে আমদানি করা হবে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় এবার ১১তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন ৩৪৪ দশমিক ৫০ ডলার হিসেবে ওই সার কিনতে মোট ১২১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা খরচ হবে।

আরও ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের আওতায় বাংলাদেশের বহুজাতিক সার কারখানা কাফকো থেকে। এ সার প্রতি টন ৩৩২.৭৫ ডলার দরে কেনা হবে। এতে মোট খরচ হবে ১১৭ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার টাকা।

তৃতীয় প্রস্তাবের আওতায় কাতারের মুনতাজাত থেকে কেনা হবে আরও ৩০ হাজার টন ইউরিয়া সার। এ সার প্রতি টন ৩৩৯.১৭ ডলার হিসেবে এতে মোট খরচ হচ্ছে ১২০ কোটি ৬ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।

এদিকে ২০ হাজার টন মসুর ডাল কেনা হবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এসব ডাল ৫০ কেজির বস্তা ধরে কেনা হবে। এতে খরচ হবে ২০৩ কোটি ৭২ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X