কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিআইএফএফএলকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

এডিবি’র সাথে সরকারের একটি চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
এডিবি’র সাথে সরকারের একটি চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডকে (বিআইএফএফএল) অতিরিক্ত অর্থায়ন হিসাবে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এ লক্ষ্যে এডিবি’র সাথে সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবি’র পক্ষে বাংলাদেশে নিযুক্ত এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং আজ বৃহস্পতিবার এই ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ সরকার এবং এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ‘স্ট্রেংদেনিং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রজেক্ট- অতিরিক্ত অর্থায়ন’ শীর্ষক প্রকল্পের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এ প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় অর্থ বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থা বিআইএফএফএল এবং এর বাস্তবায়নকাল ২০২৪-২০২৯। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে বিআইএফএফএল’র সক্ষমতা বাড়াতে প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে এডিবি ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এবিষয়ে এডিবি ও বিআইএফএফএল’র মধ্যে একটি পৃথক প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিআইএফএফএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে এডিবি আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে। এডিবি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে ৩১ হাজার ৮৯৭ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা এবং ৫৭১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে। এডিবি’র উন্নয়ন সহায়তা প্রধানত বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পানিসম্পদ, সুশাসন এবং আর্থিক খাতগুলিকে প্রাধান্য দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধীদল

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১০

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১১

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

১২

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

১৩

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

১৪

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

১৫

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

১৬

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

১৭

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

১৮

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

১৯

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

২০
X