কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা ক্যাশ-ইন বা জমা করতে পারবেন। আর মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা ক্যাশ-ইন করা যাবে। এত দিন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা করতে পারতেন।

তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা অপরিবর্তিত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে দুই লাখ টাকা উত্তোলন করা যাবে। এত দিন দিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। আর মাসে সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার টাকার সুবিধা ছিল।

এ ছাড়া ব্যবসায় থেকে ব্যক্তি (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। মাসিক দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। আর হিসাবের স্থিতির সীমা তিন থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।

তবে আগে সীমা অপরিবর্তিত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)। এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X