কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী আয়ের রেকর্ড প্রবাহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদের আগে চলতি মাসের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ডলার বা ৩৫ হাজার ৭৯৪ কোটি টাকা প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শেষ দুই দিনে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলারের আয়। প্রথমবারের মতো ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রবাসী আয় আসছে, তবে তার হিসাব এখনও পাওয়া যায়নি। মাস শেষ হতে আরও চার দিন বাকি। চলতি মাসে নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে, এমনটি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে।

এখন পর্যন্ত মার্চ মাসে গড়ে ১১ কোটি ৩২ লাখ ডলার প্রতি দিন এসেছে। ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে ২৫২ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। প্রবাসীরা এখন বৈধ পথে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা মূলত অর্থ পাচারের পরিমাণ কমে আসার কারণে। এর ফলস্বরূপ, রমজান মাসে প্রবাসী আয়ের প্রবাহ নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় ছিল ১৬৬ কোটি ডলার। ১৯ মার্চে এই পরিমাণ বেড়ে ২২৫ কোটি ডলারে পৌঁছেছে। ১ থেকে ২২ মার্চের মধ্যে এই আয় দাঁড়ায় ২৪৩ কোটি ডলার, যা ২৪ মার্চে বেড়ে ২৭০ কোটি ডলারে উন্নীত হয়। পরবর্তীতে ২৬ দিনে এই আয় বেড়ে ২৯৪ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের সংকট অনেকটা কাটিয়ে উঠেছে এবং ডলারের দাম ১২৩ টাকার মধ্যেই রয়েছে। এর ফলে পণ্য আমদানির দামও স্থিতিশীল রয়েছে এবং খাদ্যপণ্যের দাম অনেকটা বাড়েনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X