কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কত পিস চামড়া সংরক্ষণ হয়েছে, জানাল বাণিজ্য মন্ত্রণালয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চলতি বছর চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলো কোরবানির মোট ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করেছে। এসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

সোমবার (০৯ জুন) চট্টগ্রামের বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় এবার কোরবানির পর মোট ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়ার সংখ্যা ৭ লাখ ৪৫৪টি। ছাগলের চামড়া রয়েছে ৭৪ হাজার ৩০২টি।

জানা গেছে, চট্টগ্রাম জেলায় এই বছর মোট ২ লাখ ৭২ হাজার ১০০টি কোরবানির পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে, কক্সবাজারে ৩৭ হাজার ৮৮৯টি, নোয়াখালীতে ১ লাখ ১৩ হাজার ৮৩১টি, চাঁদপুরে ২৩ হাজার ৬৫টি এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ হাজার ৭৮১টি চামড়া সংরক্ষণ করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোতে এই বছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণের সংখ্যা কম-বেশি রয়েছে। খাগড়াছড়িতে সংরক্ষণ করা হয়েছে ৫ হাজার ৮৪৯টি, লক্ষ্মীপুরে ১১ হাজার ৮০৭টি এবং ফেনীতে ১৩ হাজার ৫০৯টি চামড়া। অন্যদিকে, রাঙামাটিতে ২ হাজার ৮৪৮টি, বান্দরবানে ২ হাজার ২৯২টি এবং কুমিল্লায় সবচেয়ে বেশি ১ লাখ ৯১ হাজার ৭৮৫টি পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার থেকে বিনামূল্যে সরবরাহকৃত লবণ ব্যবহার করে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। চলতি বছর কোরবানির চামড়া বিক্রির দাম বৃদ্ধির পাশাপাশি এতিমদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবরাহ করেছে সরকার। এই লবণের মাধ্যমে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X