কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সহযোগিতার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২ জন মানুষ মারা যায়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত বিলম্ব হবে তামাকজনিত মৃত্যু ততই বাড়তে থাকবে। তাই দ্রুত আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

রোববার (১৪ সেপ্টেম্বর) এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা করেন আত্মা এবং প্রজ্ঞার প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে এনবিআর চেয়ারম্যানকে জানানো হয়, তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি। এই পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আইনের খসড়া সংশোধনীটি দ্রুত পাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধিরা।

এসময় মো. আবদুর রহমান খান বলেন, আইন সংশোধনে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় অংশ নেন আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহআহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার মেহেদী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১০

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১১

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৩

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৪

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৫

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৬

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৭

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৯

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

২০
X