কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সেরা আর্থিক প্রতিষ্ঠান সম্মাননা পেল সিটি ব্যাংক

সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল সিটি ব্যাংক। ছবি : সংগৃহীত
সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল সিটি ব্যাংক। ছবি : সংগৃহীত

আর্থিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় সিটি ব্যাংককে ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ডিএইচএল–দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসের জমকালো অনুষ্ঠানে সিটি ব্যাংকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। আধুনিক ব্যাংকিংয়ে নেতৃত্ব, সেবায় উৎকর্ষতা এবং সমাজের প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক।

বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির অগ্রদূত হিসেবে সিটি ব্যাংক এরই মধ্যে ডিজিটাল ন্যানো লোন, সিটি রেমিট ও ডিজিটাল এগ্রি লোনের মতো সেবা চালু করেছে। এসব উদ্যোগ ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা তাদের উদ্ভাবন, সুশাসন ও প্রভাবশালী সিএসআর কার্যক্রমের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। পাশাপাশি এ অর্জন গ্রাহক, অংশীদার এবং সম্প্রদায়ের জন্য আরও মূল্য তৈরি করতে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে ১২ জন দূরদর্শী উদ্যোক্তার সাহসী পদক্ষেপে জন্ম নেয় দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক। সে বছরের ২৭ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ব্যাংকটির প্রথম শাখা উদ্বোধন করা হয়, যার মাধ্যমে দেশের বেসরকারি ব্যাংকিং খাতের যাত্রা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X