কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। গত অর্থবছরে যা ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির এই ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখনও চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি কমে আসা এবং ব্যক্তি খাতের ভোগব্যয় বৃদ্ধিই এই প্রবৃদ্ধির মূল চলনশক্তি। তবে রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতায় বিনিয়োগ নিম্নমুখী থাকতে পারে।

গত সপ্তাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বলেছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি বেড়ে ৫ শতাংশ হতে পারে।

এদিকে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম বলেছেন, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশের জোরেশোরে প্রস্তুতি নেওয়া উচিত। এ ধরনের উত্তরণে অনেক ধরনের সুবিধাও আছে, এ বিষয়ে সরকারকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। বেসরকারি খাতকে উপযোগী করে তুলতে মনোযোগ দেওয়া প্রয়োজন।

বিশ্বব্যাংকের মতে, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ কাঠামোর আওতায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান থাকবে। শক্ত অবস্থানে থাকবে রপ্তানির প্রবৃদ্ধিও। তবে আমদানি স্বাভাবিক হলে চলতি হিসাব আবার ঘাটতিতে ফিরে যাওয়ার শঙ্কা আছে।বাংলাদেশ ভ্রমণ

সংস্কারের ফলে রাজস্ব আয় বাড়ায় বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। আগামী অর্থবছরে সরকারি ঋণ জিডিপির ৪১ দশমিক ৭ শতাংশে পৌঁছাবে।

বিশ্বব্যাংক বলছে, অর্থনীতিতে বেশ কিছু ঝুঁকিও রয়েছে। এর মধ্যে রয়েছে, ব্যাংক খাতের দুর্বলতা, জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা, সংস্কার কার্যক্রমে বিলম্ব।

আমদানি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে চলতি হিসাবের ভারসাম্য সামান্য ঘাটতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও প্রতিবেদনে জানায় বিশ্বব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১১

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৪

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৫

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৬

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৮

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৯

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X