কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তেল উত্তোলন কমাল সৌদি আরব ও রাশিয়া

আগস্টে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন কমাতে চায় সৌদি। ছবি : সংগৃহীত
আগস্টে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন কমাতে চায় সৌদি। ছবি : সংগৃহীত

বিশ্বের বড় দুই তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এবং রাশিয়া সোমবার তাদের তেল উত্তোলন আরও কমিয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের করের হারের আসন্ন ঊর্ধ্বগতিকে পাত্তা না দিয়ে এই মূল্য বৃদ্ধির তাগিদে এমনটা করা হলো।

সোমবার সৌদি কর্তৃপক্ষ বলেছে, আগস্টে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন কমাতে চায় তারা। এর পরবর্তী আরও এক মাস তেলের উৎপাদন বন্ধ রাখতে পারে। খবর রয়টার্সের।

সৌদির এমন ঘোষণার পর রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানান, আগস্টে মস্কো প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল কম রপ্তানি করবে।

এই ঘাটতির পরিমাণ বিশ্বব্যাপী মোট সরবরাহের ১ দশমিক ৫ শতাংশ। এদিকে এই খবর পাওয়ার সাথে সাথে ক্রুড ওয়েলের দাম বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেল ৮৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

তেলের উৎপাদন কমানোর ফলে বিশ্ববাজারে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাতে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

এদিন বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ বা ৬৮ সেন্ট। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৬ ডলার ০৯ সেন্টে।

একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ঊর্ধ্বগামী হয়েছে ১ শতাংশ বা ৬৯ সেন্ট। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭১ ডলার ৩৩ সেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১০

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১২

আজ বিশ্ব গোসল দিবস

১৩

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৪

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৫

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৭

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৮

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৯

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

২০
X