কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় চীনা কোম্পানির ৬০ লাখ ডলার বিনিয়োগ

বেপজার সদস্য আলী রেজা মজিদ এবং সং শিন লেদার (বিডি) কোম্পানির মহাব্যবস্থাপক ওয়াং জিংঝাও এ চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত
বেপজার সদস্য আলী রেজা মজিদ এবং সং শিন লেদার (বিডি) কোম্পানির মহাব্যবস্থাপক ওয়াং জিংঝাও এ চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত

চীনা মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান সং শিন লেদার (বিডি) কোম্পানি লিমিটেড ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে কুমিল্লা ইপিজেডে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করতে যাচ্ছে।

তারা বার্ষিক ৮০ লাখ বর্গফুট প্রক্রিয়াজাতকৃত গরু ও মহিষের চামড়া উৎপাদন করবে যেখানে ১০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বুধবার (২৭ মার্চ) বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং সং শিন লেদার (বিডি) কোম্পানির মধ্যে ঢাকা বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং সং শিন লেদার (বিডি) কোম্পানির মহাব্যবস্থাপক ওয়াং জিংঝাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১১

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১২

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১৩

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৪

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

১৭

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

১৮

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

১৯

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

২০
X