কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দাম কমছে যেসব পণ্যের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

২০২৪-২০২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর হ্রাসের প্রস্তাবনা করা হয়েছে। সেই হিসাবে এবারের বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টা থেকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দেশের বাজেট উপস্থাপন করছেন।

এবারের বাজেটে ২৭ প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হচ্ছে।

পণ্যগুলোর মধ্যে রয়েছে- পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ ৩০ পণ্য। প্যাকেটজাত গুঁড়াদুধ আমদানিতে করহার কমানো হচ্ছে। আড়াই কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের ওপর করহার ৮৯.৩২ শতাংশ থেকে কমিয়ে ৫৮.৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে চকোলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে।

দেশীয় শিল্পের বিকাশে ২০২৩-২৪ বাজেটে ল্যাপটপ-কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। ফলে আমদানিকারকদের বর্তমানে ল্যাপটপ আমদানিতে ৫ শতাংশ শুল্কসহ বর্তমানে ল্যাপটপে আমদানি মোট ৩১ শতাংশ শুল্ককর দিতে হয়। তবে নতুন ২০২৪-২৫ বাজেটে এ পণ্যটিতে শুল্ককর ১০ শতাংশ কমিয়ে ২০ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনা হবে।

কৃষিজাত পণ্য বিশেষ করে পোলট্রি, গবাদিপশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা এবং আমদানিকৃত পণ্যে শুল্ককর ও ভ্যাট ছাড় দেওয়া হবে।

সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ এবং আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শুল্কহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হতে পারে।

তৈরি পোশাক, ক্ষুদ্রঋণ, রেমিট্যান্স, পোলট্রি ও ফিশারি খাতেও করছাড় কমানো হতে পারে বলেও জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

১০

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১১

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১২

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১৩

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৪

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৫

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৬

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৭

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৮

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৯

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

২০
X