প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে গাড়ির বডি বানিয়ে স্বামী-স্ত্রীর মাসে আয় লাখ টাকা

ফুটপাতে গাড়ির বডি বানান পারভেজ-পারভিন দম্পতি। ছবি : কালবেলা
ফুটপাতে গাড়ির বডি বানান পারভেজ-পারভিন দম্পতি। ছবি : কালবেলা

ফুটপাতই তাদের সব। আছে ছেঁড়া পলিথিন জোড়া দিয়ে জিনিসপত্র রাখার জায়গা। তারও দিতে হয় ভাড়া। নেই উন্নত মানের কোন যন্ত্রপাতি। আছে শুধু হাতের নৈপুণ্য। যা দিয়েই বানান যে কোনো গাড়ির চকচকে বডি।

যে কাজ করতে প্রয়োজন দক্ষ কারিগর আর উন্নত মানের সব যন্ত্রপাতি, সেখানে নামমাত্র কিছু সরঞ্জাম দিয়ে মেরামত করছেন গাড়ি। স্বামী-স্ত্রীর হাতের নৈপুণ্যে ভেঙ্গে যাওয়া গাড়ি নেয় নতুন রূপ। এভাবেই প্রতি মাসে এ দম্পতি আয় করছেন লাখ টাকা।

কি কি কাজ করতে পারেন সে বিষয়ে পারভেজ মিয়া কালবেলাকে বলেন, বিভিন্ন অংশের রিপেয়ারিং সহ ফ্রিজ, বাচ্চাদের খেলনা ভেঙে গেলে তা প্রায় নতুনের মত করে ঠিক করে দিতে পারি। একসময় বাবা এ কাজ করতো। তার কাছ থেকে কাজ শিখে এখন আমিই করছি। স্ত্রীকেও কাজ শিখিয়েছি, সেও আমাকে সহযোগিতা করে।

‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাংশের অন্যতম উদাহরণ যেন পারভেজ-পারভিন দম্পতি। অভাবের সংসার আর স্বামীর অক্লান্ত পরিশ্রম তাকে ভুলিয়ে দিয়েছে ‘মানুষ কি বলবে’, এমন পিছুটান।

স্ত্রীর আগ্রহ দেখে কাজও শিখিয়েছেন পারভেজ মিয়া। বাসার কাজ শেষ করে এখন স্বামীর পাশে সময় দেন পারভিন বেগম। ঝুঁকিপূর্ণ কাজ করছেন সূক্ষ্ম হাতের ছোঁয়ায়। মেরামত করছেন বিলাসবহুল গাড়ির ভেঙে যাওয়া লাইট ও প্লাস্টিক বডি।

পারভিন বেগম বলেন, গাড়ির বেশকিছু অংশসহ মোটরসাইকেলের বডির বিভিন্ন অংশ রিপেয়ারিং করতে পারি। ঘরের কাজ সামলে সকালে আসি এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করি।

রাজধানীর মতিঝিলের দেওয়ানবাগ শরীফের ঠিক সামনের রাস্তায় বসে এক মনে কাজ করে যাচ্ছেন এ দম্পতি। কখনো জোড়া দিচ্ছেন প্লাস্টিকের টুকরো, আবার কখনো ঠিক করছেন ভেঙে যাওয়া গাড়ির লাইট। কাজ ভালো হওয়ায় তাদের দোকানে ভিড় লেগে থাকে প্রতিনিয়ত।

পারভেজের বাবাও ছিলেন একজন প্লাস্টিক মেরামতের কারিগর। বাবার সঙ্গে দোকানে বসে কাজ শিখেছেন তিনি। পরবর্তীতে বাবার মৃত্যুর পর এটাকেই পেশা হিসেবে বেঁছে নেন তিনি।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে বসেই করেন গাড়ি মেরামতের কাজ। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই গাড়ির ক্ষতিগ্রস্ত মালামাল নিয়ে ছুটে আসেন পারভেজের কাছে। পারভেজ-পারভিনের নিপুণ হাতে তা হয়ে ওঠে নতুনের মতোই চকচকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X