ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শীতের পিঠার ভ্রাম্যমাণ দোকানে রমরমা ব্যবসা

সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাতে পিঠার দোকানে ভিড় জমাচ্ছেন শহরবাসীরা। ছবি : কালবেলা
সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাতে পিঠার দোকানে ভিড় জমাচ্ছেন শহরবাসীরা। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুর শহরের অলিতে গলিতে শীতের পিঠা বিক্রির ধুম পড়েছে। সন্ধ্যার পর থেকেই হালকা শীত নামতে শুরু করে যা ধীরে ধীরে বাড়তে থাকে। কর্মব্যস্ততার কারণে শহরের বাসাবাড়িগুলোতে আগের মতো অনেকের আর পিঠা বানানোর সময় সুযোগ হয়ে ওঠে না। কিন্তু পিঠার স্বাদ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না পিঠাপ্রেমীরা। সেজন্য সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরবাসী এবং দূরদূরান্ত থেকে আসা মানুষ রীতিমতো ফুটপাতে পিঠার দোকানে ভিড় জমাচ্ছেন।

সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, প্রতি বছর শীতের সময়ে এক শ্রেণির মানুষ ৪ থেকে ৫ হাজার বা সামান্য একটু কম বেশি পুঁজি বিনিয়োগ করে পিঠা বানিয়ে বিক্রি করছেন। বিকাল হলেই ফুটপাতে বসে মাটির চুলা জ্বালিয়ে তার ওপর ছোট ছোট মাটির তৈরি পাতিল লোহার কড়াই বা হাঁড়ি বসিয়ে বানাচ্ছেন পিঠা। গরম গরম চিতই পিঠা নামিয়ে প্লেটে নানা ধরনের ভর্তা সাজিয়ে ক্রেতাদের দেওয়া হচ্ছে। প্রতি পিস চিতই পিঠা বিক্রি হয় ৫-১০ টাকা করে। আর ভাপা পিঠা মানভেদে বিক্রি হয় ১০-২০ টাকা। এতে একেকজন পিঠা বিক্রেতার দিনে আয় হচ্ছে ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। শহরের থানা মোড়, দেনুয়া মোড়, কলেজ মোড়, স্টেশন বাজার মোড়, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে শীতের পিঠা।

থানা মোড় এলাকার এক পিঠা বিক্রেতা রমিছা বেগম জানান, শীত এলে তাদের ব্যাবসা ভালো হয়। বছরের অন্যান্য সময় পিঠা বিক্রি না হলেও শীতে দোকান খোলার পরপরই ক্রেতাদের ভিড় পড়ে যায়। তারা আরও জানান, দিনের চেয়ে রাতে পিঠা বিক্রি বেশি হয়। শুক্রবার ও শনিবার সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত ক্রেতাদের কাছে সিরিয়ালে পিঠা বিক্রি করতে হয়। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ কেজি চালের গুড়োর পিঠা বিক্রি হয়। খরচ বাদ দিয়ে যা লাভ হয় তা দিয়েই সংসার খুব ভালোই চলছে তার।

দেনুয়া মোড় এলাকার পিঠা বিক্রেতা জরিনা বেগম জানান, প্রতিদিন ১০ থেকে ১২ কেজি চালের চিতই পিঠা বিক্রি করেন তিনি। তিনি দুধ চিতই পিঠাও বিক্রি করেন। এলাকার স্থানীয় বাসিন্দারা ১ দিন ২ দিন আগেই তার কাছে এসে এই পিঠার অগ্রিম অর্ডার দিচ্ছেন। কেউ কেউ চুলার আগুনের পাশে বসেই দু-চারটি করে পিঠা খেয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ‘আমি সন্ধ্যার পরেই পিঠা দোকান খুলি। শীতকালে এই পিঠা বিক্রি করে আমি আমার পরিবার নিয়ে খুব সচ্ছলভাবে জীবনযাপন করি।

পিঠা ক্রেতাদের কাছে জানা যায়, কর্মব্যস্ততার কারণে শহরের বাসাবাড়িগুলোতে আগের মত অনেকের আর পিঠা বানানোর সময় সুযোগ হয়ে উঠে না। কালের বিবর্তনে অনেক ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে। ভ্রাম্যমাণ পিঠা ব্যবসায়ীরা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিঠা তৈরি করে বিক্রি করে। সহকর্মী ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই ফুটপাতে গিয়ে পিঠা খেয়ে আসি। ফুটপাতে পিঠা খাওয়ার মজাই আলাদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X