কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ভাঙা পড়ল সিমপ্লেক্সের অবৈধ স্থাপনা

ভাঙা হচ্ছে সিমপ্লেক্স ডেভেলপারস লিমিটেডের অবৈধ স্থাপনা। ছবি : কালবেলা
ভাঙা হচ্ছে সিমপ্লেক্স ডেভেলপারস লিমিটেডের অবৈধ স্থাপনা। ছবি : কালবেলা

আইন অমান্য করে সিমপ্লেক্স ডেভেলপারস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাজধানীর কাফরুলে নির্মাণ করে চলে একের পর এক ঝুঁকিপূর্ণ বহুতল আবাসিক ভবন। অবশেষে তাদের সেই অবৈধ স্থাপনা ভাঙা পড়েছে।

বুধবার (১০ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর কাফরুলে অভিযান চালায়। পরে অবৈধভাবে নির্মিত এ ভবনটির কিছু অংশ ভেঙে দেয়। এ সময় সিমপ্লেক্সের মালিকরা রাজউকের কর্মকর্তাদের সামনে চিৎকার শুরু করে।

গত ১৪ মে দৈনিক কালবেলায় ‘সিমপ্লেক্স কি আইনের ঊর্ধ্বে’ শিরোনামে একটি রিপোর্ট হয়। এ রিপোর্টের সূত্র ধরে তদন্তে নামে রাজউক। সরেজমিনে তদন্ত শেষে এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা সারোয়ার।

এ সময রাজউকের কর্মকর্তারা জানান, এ প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন স্থানে আরও কয়েকটি ভবন নির্মাণ করেছে। ভবনগুলোর বিষয়ে খোঁজ নিয়ে অনিয়ম পাওয়া গেছে। এসব ভবনেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (জোন-৩) তাজিনা সারোয়ার, অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি ও কায়সার পারভেজের নেতৃত্বে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৩/১ রাজউক এর আওতাধীন নিম্নে বর্ণিত ইমারতে নির্মাণাধীন ভবনের ব্যত্যয় রোধকল্পে ইব্রাহিমপুর মৌজায়, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর বাজার রোড সংলগ্ন এলাকা ঢাকাতে ৫টি ইমারতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X