কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। ছবি : কালবেলা
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। ছবি : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এতে রাস্তা অবরোধ করে, সড়কে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি ও আশপাশের বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী হিংসাত্মকমূলক কটূক্তি করেছেন দাবি করে, তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

কোটা সংস্কারের দাবি ও হামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক বন্ধ করে দিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা।

অন্যদিকে মিরপুর বিইউবিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করেছেন আশপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ শুরু করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা। এর ফলে পল্টন, কাকরাইল ও আশপাশের এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১০

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১১

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১২

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৩

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৪

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৫

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৮

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৯

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

২০
X