কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আহত পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সহায়তা দেবে রেড ক্রিসেন্ট

আহত পুলিশ সদস্যদের দেখতে গেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী। ছবি : কালবেলা
আহত পুলিশ সদস্যদের দেখতে গেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী। ছবি : কালবেলা

কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীতে সংঘটিত ঘটনাসমূহে আহত পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী এ কথা বলেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দল নিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ড -৫ এর প্রতিটি কক্ষ পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। ভয়াবহ এ পরিস্থিতির সম্মুখীন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত কাউন্সিলর দ্বারা মনোসামাজিক সহায়তা (পিএসএস) দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনি ৭০ জন আহত পুলিশ সদস্যদের মাঝে পথ্য হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেজ বিতরণ করেন।

অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী গুরুতর আহত পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে ছিলেন সার্জারি ওয়ার্ডের ৩ নম্বর কক্ষের ১৭ নম্বর বেডে চিকিৎসারত খিলগাঁও থানার কনস্টেবল আমিনুল ইসলাম, ২১ নম্বর বেডের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ আল কাইয়ুম, ২৩ নম্বর বেডের নরসিংদীর ইটাখোলা হাইওয়ে থানার কনস্টেবল মো. শামীম মিয়া, ৪ নম্বর কক্ষের ৩১ নম্বর বেডের ডিএমপি হেড অফিসের কল্যাণ ও ফোর্স বিভাগের এ এস আই ইব্রাহীম মিলন, ৫ নম্বর কক্ষের ৪০ নম্বর বেডের ডিএমপি কদমতলী থানার কনস্টেবল মোশতাক আহমেদ প্রমুখ।

আহত পুলিশ সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর ওপর এ ধরনের হামলার ঘটনা খুবই দুঃখজনক।

তিনি বলেন, সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সর্বদা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকে। দেশের মানুষ ও সম্পদের অপূরণীয় ক্ষতিতে রেড ক্রিসেন্ট পরিবার অত্যন্ত ব্যথিত। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের সাধ্যমতো মানবতার কল্যাণে কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এস এম হুমায়ুন কবির, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X