কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১২:২২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা। ছবি : সংগৃহীত
সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা। ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল, মতিঝিল) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে দৈনিক শেয়ার বীজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক বীর সাহাবী এই অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বীর সাহাবী বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাই। নিউজের জন্য ভিডিও করছিলাম। এমন সময় হঠাৎ ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল, মতিঝিল) আব্দুল্লাহ আল মামুন এসে আমার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে আমার পকেটে থাকা অন্য মোবাইল ফোনটিও বের করে তিনি নিয়ে নেন।

তিনি বলেন, এ সময় পুলিশের ঐ কর্মকর্তা পত্রিকার লাইসেন্স আছে কি না তা জানতে চাইলে আমি তাকে বলি শেয়ার বীজ বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি পত্রিকা। এরপর এসি মামুন বলেন লাইসেন্স নিয়ে আসেন, এরপর মোবাইল দেওয়া হবে। পত্রিকার আইডি কার্ড দেখানোর পরও তিনি মোবাইল ফেরত দেবেন না বলে জানান।

আরও পড়ুন : স্বাধীনতার ৫০ বছরেও সাংবাদিকতা অনিরাপদ

এসময় বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসি মামুনকে মোবাইল সেট ফেরত দেওয়ার অনুরোধ করলে তিনি মোবাইল দুটি ফেরত দেন।

পুলিশ সাংবাদিকের মোবাইল কেড়ে নিতে পারেন কি না? এমন প্রশ্নে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, না তিনি (পুলিশ) এটা পারেন না। কর্তব্যরত সাংবাদিকের কোনো কাজে বাধা দেওয়া বা তার মোবাইল কেড়ে নেওয়ার দায়িত্ব পুলিশের নয়। আমি এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টিতে তার (আব্দুল্লাহ আল মামুন) কাছেও জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে যারা নিয়োজিত রয়েছেন সেসব পুলিশ সদস্য ও কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো সাংবাদিক ভাইদের সঙ্গে কোনো ধরনের বাকবিতণ্ডা বা ঝামেলার ঘটনা না ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X