কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৩:০৪ এএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : পুরোনো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : পুরোনো

রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা টোল প্লাজার বিপরীত পাশের রাস্তা থেকে বস্তাবন্দি অবস্থায় মো. নুরুন্নবী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) দুপুরের দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

জানা গেছে, নিহত নুরুন্নবী কক্সবাজারের চকরিয়া থানার প্রহর ফান্ডা গ্রামের মৃত ইমাম শরীফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম বিল্লাহ জানান, শুক্রবার দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ককশিটের বাক্সের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওয়াসিম বিল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে- অজ্ঞাত ব্যক্তিরা নিহতকে লাঠি দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর বস্তাবন্দি অবস্থায় ফেলে রেখে গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, নিহত ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশে ঢাকায় এসেছিল। পরে অজ্ঞাত ব্যক্তিরা ওই ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে বস্তাবন্দি অবস্থায় তাকে ফেলে রেখে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X