কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০১:২০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ

ঢাকা মহানগর উত্তর বিনপির সদস্য সচিব কারাবন্দি আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান 'নিউ ক্যাফে ধানসিঁড়ি' রেস্তোরাঁয় ভাঙচুর। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিনপির সদস্য সচিব কারাবন্দি আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান 'নিউ ক্যাফে ধানসিঁড়ি' রেস্তোরাঁয় ভাঙচুর। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের রাজধানীর বাসায় হামলা এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন যে, একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে গালি দিয়ে ভাঙচুর করে গেল।

তিনি বলেন- রুমিন, রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ সময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে। রুমিন ফারহানা জানান, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন।

এ ছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে। তবে তিনি ধানমন্ডির ঐ বাসায় ছিলেন না বলে জানান মোজাম্মেল হক।

তিনি বলেন, তিনি নিজে ওই বাসায় না থাকলেও প্রায়ই সময় তার বাসার কেয়ারটেকারকে এসে কিছু লোকজন গালিগালাজ করে যায়।

এ ছাড়া মিরপুর-১ এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিনপির সদস্য সচিব কারাবন্দি আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান 'নিউ ক্যাফে ধানসিঁড়ি' রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

রাত ১২টার সময়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আমিনুলের বড় ভাই।

তিনি জানান, পুরো হোটেল সব ভাঙচুর, স্টাফদের মারধর করে ক্যাশ লুটপাট করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১০

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১১

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১২

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৩

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৪

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৫

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৬

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৭

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৮

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৯

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

২০
X