কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৩:২৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

শ্যামলীতে পুলিশের গাড়ি ও বাস ভাঙচুর

রাজধানীর শ্যামলীতে বাসে ভাঙচুর। ছবি : কালবেলা
রাজধানীর শ্যামলীতে বাসে ভাঙচুর। ছবি : কালবেলা

রাজধানীর শ্যামলীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়ি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ২টায় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে এসব ঘটনা ঘটিয়েছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের ট্রাফিকের এসি মো. ইমরুল বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

এর আগে রাজধানীর মাতুয়াইলে সংঘর্ষ চলাকালে তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে শনিবার রাজধানীর বিভিন্ন প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। সকাল ১১টা থেকে পুলিশ ও আওয়ামী লীগের বাধা উপেক্ষা করেই শুরু হয় দলটির অবস্থান কর্মসূচি।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

আরও পড়ুন : মাতুয়াইলে ৩ বাসে আগুন

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X