কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
মাজার ভাঙার হুমকি

ভক্তরা ঘিরে রেখেছেন গোলাপ শাহ মাজার 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাজার ভাঙার হুমকিতে ভক্তরা ঘিরে রেখেছেন গুলিস্তানের ‘গোলাপ শাহ মাজার’। আওয়ামী সরকারের পতনের পর সম্প্রতি কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোলাপ শাহ মাজারের চারদিকে শতাধিক ভক্ত অবস্থান করছেন। এ ছাড়া ভক্তদের বড় একটি অংশ মাজারের চারদিকে বিভিন্ন গলিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বুধবার ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপশাহ মাজার ভাঙতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি’ শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছিল, সেখানে প্রায় ২২ হাজার মানুষ সাড়া দিয়েছিলেন।

এদিকে বুধবার মাজার ভাঙা দেখতে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়। তবে যারা মাজার ভাঙবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাদের কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি।

মানুষ সঠিক কথা পেয়ে যায় বলে তারা পাগল ফকিরকে ঠেকিয়ে রাখতে চায় উল্লেখ করে সুফি কমিটির আহ্বায়ক সৈয়দ গোলাম মইনুদ্দিন ইয়াজুড়ী বলেন, সঠিক কথা তাদের ধর্ম ব্যবসায় আঘাত লাগে। তারা এতিমখানা দিয়ে ব্যবসা করে, নামাজ নিয়ে ব্যবসা করে, আজান নিয়ে ব্যবসা করে, মসজিদ দিয়ে ব্যবসা করে, এমনকি মসজিদের টয়লেট দিয়েও ব্যবসা করে।

‘আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথী হও’- উল্লেখ করে সুফি কমিটির এ আহ্বায়ক আরও বলেন, আমাদের কোনো ভয় নাই। সৎ পথে যে লোক মরে, সে শহীদ হয়। আমরা অলি আল্লাহর পথে রয়েছি, এই পথে জীবন দিতে রাজি আছি। এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নাই।

উল্লেখ্য, সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবরকেন্দ্রিক মাজার গড়ে ওঠে। যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত, তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্নমত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X