কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১১:৫২ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে অভিমান করে ১৯ বছরের যুবকের ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে নাসির বিশ্বাস (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

বুধবার (২ আগস্ট) ভোরের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকটাত্মীয়রা জানান, নাসির পেশায় একজন সুইপার ছিলেন। তার গত কয়েকদিন ধরে জ্বর। মঙ্গলবার (১ আগস্ট) রাতে তার স্ত্রী তাকে বারবার খেতে বলায় সে স্ত্রীকে মারধর করে। পরে স্ত্রী রাগ করে করে তার বাপের বাড়ি চলে যায়। এ সময় নাসির তাকে বলে তুমি চলে গেলে আমি আত্মহত্যা করব।

আরও পড়ুন : ইয়াবা আনে বিশ্ববিদ্যালয় ছাত্র, বিক্রি করে বাস ড্রাইভার

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বলেন, নাসির বিশ্বাস খিলগাঁও থানার বড়বাড়ি নবীনবাগ এলাকার ৭৮৬ নম্বর বাসায় ভাড়া থাকত। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X