ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
ডেমরায় শিশু অপহরণ

এক লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

অপহরণকারী আবু হুরায়রা। ছবি : কালবেলা
অপহরণকারী আবু হুরায়রা। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় তাইয়েবা নামের আড়াই বছরের এক শিশু অপহরণের পর ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সারুলিয়ার দারুন্নাজাত মাদ্রাসা সংলগ্ন থেকে ওই শিশুকে অপহরণ করা হয়।

এ বিষয়ে ওই দিনই শিশু তায়েবার মা ডেমরা থানায় অভিযোগ দিলে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশ।

এ বিষয়ে মঙ্গলবার সারুলিয়া এলাকা থেকে আবু হুরায়রা (১৬) নামের অপহরণকারীকে আটক করে থানা পুলিশ।

তাইবার মা খাদিজা জানান, সোমবার সকালে তার কন্যাশিশুকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরের দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে তায়েবার বাবা আব্দুল জলিলের মোবাইলে ফোন করে জানানো হয়, তাদের আড়াই বছরের মেয়েকে অপহরণ করা হয়েছে। ১ লাখ টাকা দিলে তার মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে। পরে ওই দিন বিকেলে শিশুটি কিছুটা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে রেখে পালিয়ে যায় অপহরণকারী।

তিনি আরও বলেন, এরপর মঙ্গলবার দুপুরে প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীকে সারুলিয়া পুল থেকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। অপহরণকারী কিশোর শিশুটির পরিবারের পূর্ব পরিচিত। সে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সন্ন্যাসী বিটার গ্রামের আজিজুর রহমানের ছেলে।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে বাচ্চাটিকে উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে প্রথমে বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হই। পরে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X