কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা

পর্বতারোহী শায়লা বিথী। ছবি : সংগৃহীত
পর্বতারোহী শায়লা বিথী। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ফুটওভারব্রিজ দিয়ে সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। হামলায় কে বা কারা জড়িত থাকতে পারে জানার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী হামলাকারীকে চেনেন না। ঘটনাস্থলের সিটিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখেছি, হামলার সময় সেখানে টোকাইর মতো একজন ছেলের উপস্থিতি আমরা পেয়েছি। তার পরিচয় শনাক্ত করা যায়নি এবং সে-ই হামলাকারী কী-না আমরা নিশ্চিত হতে পারিনি।

ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভুক্তভোগীর স্বামী তৈমুর ফারুক তুষার অভিযোগ করেছেন, ‘পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ওভারব্রিজ পার হচ্ছিল। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। হামলায় তার ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন।’

ঘটনার বিষয়ে পর্বতারোহী শায়লা বীথির সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এমন হামলার প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন নারী অধিকারকর্মী খুশি কবীর ও ‘আমরাই পারি’র সমন্বয়ক জিনাত আরা হকসহ অনেকে। তারা দ্রুত হামলাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X