বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

গণপিটুনির পর বহিষ্কৃত সমন্বয়ককে হাসপাতালে ভর্তি করল হামলাকারীরা

গণপিটুনির শিকার বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহ। ছবি : কালবেলা
গণপিটুনির শিকার বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহ। ছবি : কালবেলা

বরিশালে বিক্ষুব্ধদের গণপিটুনির শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লাহ। পরে হামলাকারীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নগরীর জিলা স্কুল মোড়ে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত মারজুক আবদুল্লাহ পটুয়াখালীতে ডাকাতিসহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি। একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কদিন আগেই সেই মামলায় জামিনে বের হয়ে বরিশালে আসেন তিনি। এরপরই বরিশালে ঘটে তার ওপর হামলার ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার নগরীর জিলাস্কুল মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বের হন মারজুক আবদুল্লাহ। এসময় জিলা স্কুল গেটের সামনে অপেক্ষমাণ ২০-২৫ জন লোক তার ওপর অতর্কিত হামলা করে। তারা মারজুককে বেদম মারধর করে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে তাকে উদ্ধারে বাধা দেয় বিক্ষুব্ধরা। অবশ্য পরে হামলাকারীরাই তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

মারজুকের ওপর হামলাকারীদের অভিযোগ, চাঁদাবাজির অভিনব কৌশল হিসেবে মারজুক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার শিকার হয়েছে বলে থানায় মামলা করে। সেই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ কৃষক, দিনমজুর এবং বিএনপি নেতাকর্মীদের আসামি করে। ওই ঘটনায় সমন্বয়কের পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। এদিকে মামলার ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীরাই মারজুকের ওপর হামলা করেছে বলে দাবি তাদের।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারধরের শিকার মারজুক আবদুল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার বাদী। হামলার ঘটনায় তিনি লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X