কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

যৌথ অভিযানে অস্ত্র ও মদসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত নাফিজ মোহাম্মদ আলম, মো. সুজন মিয়া ও মো. রমজান আলী। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত নাফিজ মোহাম্মদ আলম, মো. সুজন মিয়া ও মো. রমজান আলী। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে গুলিসহ দুটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি, আইফোন ও বিপুল পরিমাণ মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৯ অক্টোবর) ডিএমপি নিউজের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলো- নাফিজ মোহাম্মদ আলম, মো. সুজন মিয়া ও মো. রমজান আলী।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে যৌথ বাহিনী খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ১টি সিগনাল লাইট, ১টি ওয়াকিটকি, ২টি আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৯টি মুঠোফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ হাজার ৩০০ মিলি বিদেশি মদ, ৩০৯৫ মিলি বিয়ার ও নগদ ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি জানান, এসব জব্দকৃত অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল অবৈধ কাজে ব্যবহারের জন্য ও মদ বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ডিএমপির ভাটারা থানায় গ্রেপ্তারকৃত নাফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরও চারটি মামলা রয়েছে।

এ ছাড়া সুজন মিয়ার নামে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

তা ছাড়া পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X