লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ২০ জন আটক

যৌথবাহিনীর অভিযানে আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
যৌথবাহিনীর অভিযানে আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে বিশেষ অভিযানে হ্যাকিংয়ে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় ২টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লালপুর থানা সূত্রে জানা যায়, নাটোর জেলা পুলিশের নেতৃত্বে র‍্যাব, আর্মড পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি দল গতকাল শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত পদ্মা নদীর চরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধারসহ হ্যাকিং ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী আরআরএফ অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেল মাহমুদা আক্তার নেলি, বড়াই গ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ, ডিবি পুলিশের ওসি মো. হাবিবুল্লাহ, লালপুর থানার ওসি রফিকুল ইসলাম, সিংড়া থানার ওসি মমিনুজ্জামান।

এ সময় পদ্মা নদীর চরের মধ্যে একটি ঝুপড়ি ঘর থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি রিভলবারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে জানান, পদ্মা নদীর চরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় পৃথক ৩টি মামলা শেষে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X