কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০১:০৯ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০১:১১ এএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গোলাগুলি, যুবক নিহত

জেনেভা ক্যাম্প। ছবি : সংগৃহীত
জেনেভা ক্যাম্প। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় শাহনেওয়াজ ওরফে কাল্লু (৩৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নাসরিন জানান, তারা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। একটি রেস্টুরেন্টে চাকরি করেন শাহনেওয়াজ। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন হুমায়ুন রোডে জালাল ডেকোরেটরের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি।

খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আবু বক্কর সিদ্দিক।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. মনিরুজ্জামান বলেন,জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির খবর আমরা পেয়েছি। একজন নিহতের খবরও শুনেছি। আমাদের একটা পার্টি ঘটনাস্থলে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X