কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছেন আউটসোর্সিং কর্মীরা। ছবি : কালবেলা
শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছেন আউটসোর্সিং কর্মীরা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকার গঠনের পর একের পর এক দাবি নিয়ে শাহবাগ অবরোধ করছেন আন্দোলনকারীরা। এবার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারেরও বেশি আউটসোর্সিং কর্মীরা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন দাবিতে শাহবাগে যোগ দেন পানি উন্নয়ন বোর্ড, বড়পুকুরিয়া কয়লা খনি, কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মচারীরা।

জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কের তীব্র যানজট দেখা যায়। বেসরকারি অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়ক পরিপূর্ণ বন্ধ। আন্দোলনকারীদের অনেকে রাস্তা বন্ধ করে দিতে বলছেন। তাদের মুখে মুখোশ পরা।

অববোধকারীদের দাবি—বিশৃঙ্খলা নয়, জীবন বাঁচাতেই তাদের এই কর্মসূচি। নতুন বাংলাদেশে ঠিকাদারের কাছ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়া হবে বলেও জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আগে সব ক্ষেত্রের বৈষম্য দূর করতে হবে। দ্রুত তাদের দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X