কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের মুখে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজি নেয়ামুল হক বিজ্ঞপ্তি দিয়ে আগামীকাল মঙ্গলবার কলেজে একদিনের ছুটি ঘোষণা দিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামীকাল (২৯ অক্টোবর) কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

এর আগে, দুপুর ১২টার দিকে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

পরে দুপুর ২টার দিকে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের আলোচনা সভা হয়। সভায় বেশ কয়েকজন শিক্ষক বলেন, ‘অধ্যক্ষ-উপাধ্যক্ষকে পদত্যাগ করতে হলে আমরা ২১০ শিক্ষক এক সঙ্গে পদত্যাগ করব।’

আলোচনা সভায় শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. নিয়মতান্ত্রিক উপায়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিতে হবে। ২. ৩ মাসের মধ্যে বহিষ্কৃত সুমন স্যারকে পুনর্বহাল করতে হবে। ৩. মোশাররফ স্যারকে পুনর্বহাল করতে হবে। ৪. কায়কোবাদ স্যারের নামে মিথ্যাচার প্রত্যাহার করতে হবে। ৫. জাহাঙ্গীর স্যারকে আজকের মধ্যে বহিষ্কার করতে হবে। ৬. সোবহান স্যারকে বহিষ্কার করতে হবে। ৭. আন্দোলনকারীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্যাতন করা যাবে না।

পরে এসব দাবির ব্যাপারে শিক্ষার্থীরা সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে সব শিক্ষার্থী স্লোগান দিয়ে লাউঞ্জের সামনে এসে অধ্যক্ষ-উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেন এবং কক্ষের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে ভেতর থেকে গেট লাগিয়ে পেছনের দরজা দিয়ে শিক্ষকরা দোতলায় উঠে যান। এ সময় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা দোতালায় উঠতে চাইলে সেনাবাহিনী ভেতর থেকে গেট লাগিয়ে দেয়।

এ সময় অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান এবং কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলেও জানান তারা।

উল্লেখ্য, নোটিশটির অনুলিপি উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ শিক্ষক, কো-অর্ডিনেটর, পরীক্ষা কমিটি এবং অফিস সুপারিনটেনডেন্টকে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X