কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পুষ্টিকর খাদ্য বিতরণ গুড নেইবারসের

মিরপুরে শিক্ষার্থীদের মাঝে গুড নেইবারস বাংলাদেশের স্কুল ব্যাগ ও পুষ্টিকর খাদ্য বিতরণ। ছবি : সংগৃহীত 
মিরপুরে শিক্ষার্থীদের মাঝে গুড নেইবারস বাংলাদেশের স্কুল ব্যাগ ও পুষ্টিকর খাদ্য বিতরণ। ছবি : সংগৃহীত 

রাজধানীর মিরপুরে ৩২৩ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও পুষ্টিকর খাদ্য বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রকল্পের আওতায় অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।

একইসঙ্গে প্রকল্প এলাকার ৩৮০ জন শিশুর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত হওয়ার ব্যাপারে উৎসাহিত করেন এবং সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেংগুকে রুখে দিতে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আনোয়ার হোসেন ভূঞা, সহসমাজকল্যাণ কর্মকর্তা, অঞ্চল-০২ (মিরপুর), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদা তাবাচ্ছুম, প্রজেক্ট ম্যানেজার, গুড নেইবারস মিরপুর প্রকল্প।

প্রসঙ্গত, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ শিশু অধিকার রক্ষার্থে কাজ করে। শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পৃক্ততা শিশুর সুরক্ষা ও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুড নেইবারস শিশুকে বিদ্যালয়ে ধরে রাখতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো- হামদান পুরস্কার পেয়েছে এ সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X