কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ গুলশানে ডিজে পার্টিতে অভিযান, গ্রেপ্তার ২

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি মো. কামাল উদ্দিন ও মো. আরিফুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি মো. কামাল উদ্দিন ও মো. আরিফুল ইসলাম। ছবি : কালবেলা

রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে আকস্মিক অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ভোরে গুলশানের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল উদ্দিন (৪৮) ও মো. আরিফুল ইসলাম (৩২)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।

শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গুলশান এলাকার কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামের একটি হোটেলে অভিযান চালায় ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) একটি দল। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অভিযানে তাদের কাছ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্ত তথ্যের বরাতে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ওই আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করে আসছিলেন তারা। অভিজাত শ্রেণির যুবক-যুবতীরা এতে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করা হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X