কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) মারা গেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত শান্তর বাবা আফজাল বলেন, আমার ছেলেকে গতকাল রাতে ৫-৬ জন কিশোর গ্যাং সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ সকালে ১০২ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ছেলে। এই ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়েরর তিন সদস্য ইমন, অলি ও শুকুরকে আটক করেছে।

শান্তর বন্ধু জীবন আহমেদ জানান, পেশায় তেমন কিছু করত না শান্ত। গতরাতে বাসার পাশে মাদ্রাসার গলিতে কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারা ছুরি মেরেছে তারা পাশের এলাকার।

নিহত শান্তর বড় ভাই মিরাজ হোসেন জানান, রাতে শুকুর নামে এক কিশোরসহ কয়েকজন এলাকায় একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান তাদের আটক করে। এটি শুনে সেখানে গিয়েছিল শান্ত। তখন শুকুর শান্তর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। রাতেই তাকে ঢামেকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন সকালে মারা গেছে শান্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্য, ইমন ও শুকুর হাজারীবাগ থানায় আটক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X