কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ প্রত্যাহার করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা 

অবরোধ প্রত্যাহার করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা 
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেল ও সড়ক পথ থেকে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী সড়কে অবস্থান নেন সরকারি তিতুমীর কলেজের কয়েকশ শিক্ষার্থী। তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধের মধ্যে একটি ট্রেন মহাখালী ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে অবশ্য ট্রেনটি চলে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি, উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ করেছি।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সমন্বয়ক মো. জাহাঙ্গীর সানি কালবেলাকে জানান, প্রশাসনকে আগে আমরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কমিশন গঠন করার জন্য জানিয়েছি। কিন্তু প্রশাসনের কাছ থেকে সাড়া না পেয়ে আমরা মহাখালী সড়ক অবরোধ করেছি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X