কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আহত ফারাবির সফল অস্ত্রোপচার সম্পন্ন

আমানুল্লাহ ফারাবি। ছবি : সংগৃহীত
আমানুল্লাহ ফারাবি। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয় ঢাকা কলেজের শিক্ষার্থী আমানুল্লাহ ফারাবি। এতে তার পায়ের লিগ্যামেন্ট ছিঁড়ে যায় এবং এসিএল, পিসিএল ও মিনিস্কাস ইঞ্জুরি হয়। শুরুতে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ফারাবিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। পরে রোববার ডা. এম আলির তত্ত্বাবধায়নে তার পায়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আমানুল্লাহ ফারাবি নিজেই তার পায়ের সফল অস্ত্রোপচারের কথা জানান।

ফারাবি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) লেফট্যানেন্টে কর্নেল ডা. সালাউদ্দিন আহমদের অধীনে চিকিৎসাধীন ছিলেন। ফারাবি এখন আগের থেকে অনেকটা সুস্থ। তবে আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে নিজেই জানিয়েছেন।

ফারাবি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে তাদের যেন দেশ ও জাতি স্মরণে রাখে। বিপ্লবের চেতনায় যেন দেশ গড়া হয়। আহত যারা কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না তাদের পুনর্বাসনের ব্যবস্থাও যেন রাষ্ট্র করে দেয়। কারণ এই ত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশ এসেছে।

উল্লেখ্য যে, আমান উল্লাহ ফারাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৩ আগস্টের রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের হামলায় আহত হন। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১০

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১১

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১২

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৩

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৫

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৬

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৭

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৯

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

২০
X