কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী আলিফ হত্যা: খতমে নবুওয়ত বাংলাদেশের নিন্দা ও প্রতিবাদ

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, এর সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে তিনি ইসকনসহ কাদিয়ানি সম্প্রদায়কে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বলেন, এরা দেশ ও জাতির শত্রু। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে এবং ইসলাম ধর্মের অপব্যখ্যার মাধ্যমে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করার কারণে কাদিয়ানি সম্প্রদায়কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তারা ষড়যন্ত্রে করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপ্রচেষ্টা চালাচ্ছে। সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে চট্টগ্রামে ইসকনের কর্মী সদস্যরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, আমরা শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা দোয়া করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X